প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই বছর পেরিয়ে গেলেও শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজটি জাতীয়করণ হয়নি। প্রকাশ, ফাইলটি অর্থমন্ত্রণালয়ে ৮ মাস ধরে অবহেলায় ঢাকা পড়ে আছে। সাতক্ষীরা জেলার শেষ সীমান্তে বিশ্বের সর্ববৃহত্ ম্যানগ্রোভ সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহসীন ডিগ্রি কলেজ। প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও অর্থমন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। সরকারের শেষ সময়ে ফাইলটি কি আদৌ আলোর মুখ দেখবে? প্রকাশ, ২০১২ সালের ২২মে প্রধানমন্ত্রী শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজটিসহ আরো ০৬ টি কলেজ জাতীয়করণের ফাইলটি অনুমোদন করেন। উল্লেখিত বিষয় সম্পর্কে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি,এম, ওসমান গনি জানান, জাতীয়করণের জন্য অর্থমন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ায় প্রতিশ্রুত শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজসহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে আছে।
