স্টাইলশপ

তারুণ্যের হাওয়ায়...

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৮:৫৩
বদলায় সময়। বদলায় রং। বদলায় ফ্যাশন। যখন যেমন, তখন নিজেকে তেমন করেই সাজাতে হয়। ফ্যাশনে এখন লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। তাই নিজেকে সেই সাজেই সাজাতে হবে। সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে একসময় মনের অজান্তেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন এই ফ্যাশনে। পাশ্চাত্যের ফ্যাশনের অপূর্ব সমাহার এক্সটেসি। বসুন্ধরা সিটির এক্সটেসি ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু আধুনিকতার সবটুকু বিশেষণ পোশাকের মধ্যে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এই ফ্যাশন হাউসটি বিশেষ পারদর্শী। যার ফলে আধুনিক ফ্যাশন-পিপাসু তরুণ-তরুণীদের নিকট এই ফ্যাশন হাউসটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। বসুন্ধরা সিটির লেভেল ৭-এ স্কেলেটর দিয়ে উঠে হাতের ডান দিকে এই ফ্যাশন হাউসটির প্রধান কার্যালয় অবস্থিত। প্রধান শাখাটিই এই ফ্যাশন হাউসের সবচেয়ে বড় শাখা। এই শাখাটি ১৩,০০০ বর্গফুট জায়গাজুড়ে অবস্থিত। এ ছাড়া হোটেল রেডিসন শাখাটি এই ফ্যাশন হাউসের সবচেয়ে ছোট শাখা। বসুন্ধরা সিটি শপিং মল শাখায় ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক ও ছোটদের পোশাকগুলোকে পৃথক পৃথক জোনে ভাগ করে সাজানো রয়েছে। প্রত্যেক জোনেই ট্রায়াল রুম রয়েছে। এখানে ছেলেদের জিন্সপ্যান্ট, টি-শার্ট, প্যান্ট, জুতা, স্নিকারস, আন্ডারওয়্যার, ইনার ব্যাগ, বেল্ট, ব্লেজার, টাই, ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট; মেয়েদের টপস, টিশার্ট, জিন্স (স্লিমফিট), পারফিউম, স্কার্ট, ফতুয়া, ব্যাগ, বেল্ট, স্কার্ফ, আন্ডার গার্মেন্টস; এ ছাড়া ছোটদের পোশাক, পারফিউম, মেয়েদের জুয়েলারি, এক্সেসরিজ প্রভৃতি পাওয়া যায়। ছেলেদের জিন্স প্যান্ট ১৪৮০-৪৩৮০ টাকা, টি-শার্ট ৮৭০-১৩৮০ টাকা, শকস ১৬০ -৩৫০ টাকা, থ্রিকোয়ার্টার ৫৮০-১৬৬০ টাকা, ট্রাউজার ৬৮০-৭৮০ টাকা, স্নিকারস ৪৭৫০ টাকা, স্লিপার ৯৮০-১৮০০ টাকা, ক্যাপ ৩৮০ -৫৮০ টাকা, বেল্ট ১৬৮০-১৯৮০ টাকা, টি-শার্ট (পোলো) ৭৮০-১০৮০ টাকা, জুতা ৩৯০০-৬৩৮০ টাকা, ব্যান্ডেনা ৪৮০ টাকা, জার্সি ৬৮০-৭৮০ টাকা, আন্ডার ওয়্যার ২৭০-৭৮০ টাকা, ইনার ২৫০-৪৫০ টাকা, ওয়ালেট ১৭৮০ টাকা, পাঞ্জাবি ১৬০০-২৫০০ টাকা। ছেলেদের ফরমাল পণ্যের মাঝে জুতা ৭৫০-৭৮৮০ টাকা, শার্ট ১১৮০-২৭৮০ টাকা, টাই ৩৮০-৭৮০ টাকা, প্যান্ট ১১৮০-১২৮০ টাকা, গ্যাভাডিন প্যান্ট ৪৭০-১৭৮০ টাকা, ব্লেজার ৫৬৭০-৬৬৯০ টাকা, ব্যাগ ৭৮৩০-৯৭৮০ টাকা, বেল্ট ৭৮০-১৭৮০ টাকার মাঝে পাবেন। এটির হোটেল রেডিসন, উত্তরা, বনানী, গুলশান ২, ধানমন্ডি, ওয়ারী ও ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনাসহ মোট আটটি শাখা রয়েছে। পণ্যের গুণগত মান এবং অর্জিত সুনাম রক্ষায় এই ফ্যাশন হাউসটি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই ফ্যাশন হাউসটি বছরে দুই বার তাদের তৈরিকৃত পোশাকের উপর মূল্য ডিসকাউন্ট দিয়ে থাকে। একটি উইন্টার ডিসকাউন্ট যেটি নভেম্বর বা ডিসেম্বর মাসে দিয়ে থাকে এবং অন্যটি সামার ডিসকাউন্ট হিসেবে পরিচিত। মেয়েদের টপস ৮৭০-৩৪৮০ টাকা, টি-শার্ট ৫৮০-১৪৮০ টাকা, জিন্স (স্লিমফিট) ১১৮০-২৭৮০ টাকা, স্কার্ট ১৪৮০-১৬৮০ টাকা, ফতুয়া ১১৮০-১৮৭০ টাকা, ব্যাগ ১৬৮০-৬০৫০ টাকা, বেল্ট ৭৮০-৯৮০ টাকা, শার্ট ৯৮০-১৪৮০ টাকা, স্কার্ফ ৯৮০ টাকা, টি-শার্ট ৫৮০-৯৮০ টাকা, ওয়েস্টকোর্ট ১৬৮০-২৩৮০ টাকা, লেগিন্স ৫৮০ টাকা ,ফ্যাপ্রি ৭৮০-৮৭০ টাকা, লংড্রেস ৩৮৮০-৬৭৮০ টাকা, স্লিপার ৩৫০ টাকার মধ্যে। এ ছাড়াও রয়েছে বাচ্চাদের নানান রকম পোশাক। বড় পরিসরে খুব সহজেই ঘুরে ঘুরে কিনে নিতে পারেন আপনার পছন্দের পোশাকটি। রয়েছে দুটি পারফিউম কর্নার। এখানে পারফিউম পাবেন ২০০০ টাকা থেকে শুরু করে ১০০০০-এর মধ্যে। দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের পারফিউম রয়েছে এখানে। এখানে ক্যাশের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করা যায়। বিশ্বের সকল প্রকার ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়ের পর বিল পরিশোধ করা যায়। এই ফ্যাশন হাউস থেকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে ক্রয়কৃত পণ্যের কোনো সমস্যা হলে বা পণ্যের ধরন পরিবর্তন করার জন্য সর্বোচ্চ তিন দিনের মধ্যে যে শাখা থেকে ক্রয় করা হয়েছে সেখানে ক্যাশমেমো ও প্রাইজ ট্যাগসহ যোগাযোগ করতে হবে।