উচ্চতা নিয়ে দুশ্চিন্তায় মেসি

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৩
বলিভিয়ার ম্যাচ হলে এই জাতীয় সমস্যায় প্রায় সব দলকেই পড়তে হয়; সেটা যতো বড় দলই হোক না কেন। আর্জেন্টিনাও ভুগছে সেই একই সমস্যায়। দলের অন্যতম মূল সদস্যা লিওনেল মেসি জানালেন ম্যাচে তাদের মূল প্রতিপক্ষ বলিভিয়ার উচ্চভূমি। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা কলম্বিয়া থেকে আর্জেন্টিনা চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে। এই অঞ্চলে নয়টি দল বিশ্বকাপে যাওয়ার জন্য লড়ছে। সেরা চার দল বিশ্বকাপে সরাসরি চলে যাবে। আর্জেন্টিনার হাতে এখনো ছয়টি ম্যাচ রয়েছে। পঞ্চমস্থান অধিকার করা ভেনেজুয়েলা থেকে ১১ পয়েন্টে এগিয়ে আলেসান্দ্রো সাবেলার দল। চতুর্থস্থানে থাকা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে থেকে আর্জেন্টিনা এগিয়ে দশ পয়েন্টে। বলা যায় আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে যাচ্ছে। বলিভিয়ার লা পাজে যাওয়ার আগে মেসি ও তার সতীর্থদের বাজে স্মৃতি ফিরে আসবে নিশ্চয়ই। ২০০৯ সালে আর্জেন্টিনা এখানে সর্বশেষ খেলে গেছে। সেবার বলিভিয়া ৬-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। বার্সেলোনার জাদুকরী ফুটবলার ভুলে যাননি অস্বস্তিকর অনূভুতির কথা। শহরটি অতি উচ্চতায় হওয়ায় এমনটি হয়েছে বলে মনে করেন তিনি। মেসি বলেন,‘ বলিভিয়ার ম্যাচটি হতে পারে খুবই কঠিন এর কারণ উচ্চতা। সর্বশেষ এখানে আমার স্মৃতি ভাল ছিল না। বল কখন লাফিয়ে ওঠে বুঝে নেয়াটা কঠিন এবং আমার মনে আছে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হয়েছে।’ সেবার দলটিতে ছিল মেসি, কার্লোস তেভেজ, জাভিয়ার মাসচেরানো এবং জাভিয়ার জেনেত্তি। কিংবদন্তি খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা কোচ ছিলেন আর্জেন্টিনার। তার অধীনে থাকা আর্জেন্টিনা সর্বশেষ লা পাজের ম্যাচে ১৬ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছিল। এমন বেদনাদায়ক ফলাফলে ম্যারাডোনা সে সময় বলেছিলেন,‘আমি তাদের সাথে ভুক্তভোগী। বলিভিয়ার প্রতিটি গোল আমার হূদয়ে আঘাত করেছে। যদি আমরা ম্যাচের আগে স্বপ্ন দেখতাম এমনটি হতে যাচ্ছে হয়তো আমরা ভাবতাম এটা অসম্ভব।’ তিন হাজার ছয়শ মিটার উচ্চতা বলে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অ্যানডিয়ান দেশগুলো ক্লাব ম্যাচ খেলে আসছে এখানে পাহাড়ের পাদদেশে। তাই উচ্চতাই যে একমাত্র বাজে পারফরমেন্সের কারণ বলা যায় না। বলিভিয়া ২০১০ বিশ্বকাপের মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে। আর্জেন্টিনা অবশ্য দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে যাওয়ার সুযোগ করে নিয়েছিল। পয়েন্ট টেবিলে এবারও বলিভিয়ার অবস্থান ভাল নয়। বলিভিয়া অষ্টম স্থানে রয়েছে আট পয়েন্ট অর্জন করে। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দলটি প্যারাগুয়ে। গোল ব্যবধানের জন্য একধাপ ওপরে বলিভিয়া। গত শুক্রবার সফরকারী ভেনেজুয়েলা আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে যায়। কলম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলে হার ছিল বলিভিয়ার। আজও হয়তো মেসি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় গঞ্জালো হিগুয়েইনের সাথে আক্রমণভাগে জুটিবদ্ধ হতে পারে। মেসি এ প্রসঙ্গে বলেন,‘ এল পিপা একজন সেরা খেলোয়াড়। গোলের জন্য স্ট্রাইকারের যে দৃষ্টি থাকা দরকার তার সেটা রয়েছে। আমরা একসাথে খেললে প্রতি ম্যাচেই ভাল করব।’ পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার পেছনে রয়েছে কলম্বিয়া। দলটি অ্যাতলেটিকো মাদ্রিদের রাদামেল ফ্যালকাওয়ে ভর করে ভালই খেলছে। গ্রুপের শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে তারা চার পয়েন্ট পেছনে কিন্তু একটি ম্যাচ তারা কম খেলেছে। কলম্বিয়া সফর করবে ভেনেজুয়েলায়। উরুগুয়ে গত শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ভেনেজুয়েলাকে পেছনে ফেলে উরুগুয়ে চতুর্থস্থানে উঠে আসে। এই দফায় চিলিতে যাচ্ছে তারা। উরুগুয়ে বেশ চাপেও রয়েছে। কারণ ১৩ পয়েন্ট অর্জন করেছে তারা। কিন্তু ভেনেজুয়েলা ও চিলি (৬ষ্ঠ স্থান) সমান ১২ পয়েন্ট অর্জন করেছে। এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। ফলে স্যান্তিয়েগোতে তাদের হারা চলবে না। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকা ইকুয়েডর মুখোমুখি হবে আজ প্যারাগুয়ের। দক্ষিণ আমেরিকা অঞ্চল বলিভিয়া আর্জেন্টিনা ইকুয়েডর প্যারাগুয়ে চিলি উরুগুয়ে ভেনেজুয়েলা কলম্বিয়া এশিয়া অঞ্চল দক্ষিণ কোরিয়া কাতার উজবেকিস্তান লেবানন গ্রুপ বি অস্ট্রেলিয়া ওমান জর্ডান জাপান