সিএআর বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৩
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের (সেন্ট্র্রাল আফ্রিকান রিপাবলিক-সিএআর) বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করেছে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজিজে রাজধানী ছেড়ে পালানোর পর বিদ্রোহীরা তার প্রাসাদ দখল করে। রাতভর লড়াই পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসার পর সেলেকা বিদ্রোহীরা রাজধানী বাঙ্গুইয়ে অগ্রসর হয়। প্রেসিডেন্ট বোজিজে প্রতিবেশী ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে এক খবরে। ডিসেম্বর থেকে মাঝে-মধ্যেই লড়াই করে আসা বিদ্রোহীদের অভিযোগ, প্রেসিডেন্ট শান্তিচুক্তি রক্ষায় ব্যর্থ হয়েছেন। মাঠ পর্যায়ের এক বিদ্রোহী নেতা কর্নেল জুমা নারকোয়োর উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, আমরা প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছি। বোজিজ সেখানে ছিলেন না।“এখন বিদ্রোহীরা জাতীয় একটি বেতার স্টেশনে যাওয়ার পরিকল্পনা করছে।