যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জারি করা নোটিসের জবাব দিয়েছে লন্ডনভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। এ ব্যাপারে শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। ইকোনমিস্টের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান রেজিস্ট্রার অফিসে লিখিত জবাব জমা দেন। জবাবে আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছে পত্রিকাটি। তিনি বলেন, ইকোনমিস্ট ১৯৭৩-এর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ১১ (৪) ধারার পরিপন্থি কোনো কাজ করেনি। উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিস জারি করে ট্রাইব্যুনাল। নোটিসে পত্রিকাটির সম্পাদক রব ডি ফোর্ট ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফ অ্যাডাম রবার্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়।
