দেশ থেকে দুর্নীতি দূর করতে দেশের রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্রতিশ্রুতির কোনো ঘাটতি নেই। সব রাজনৈতিক দল দুদককে শক্তিশালী করতে চাই। নানা রকমের ঝুট-ঝামেলায় এতোদিন সেটা সম্ভব হয়নি। এখন সময় এসেছে দেশের বড় রাজনৈতিক দলের দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে আসার। রবিবার দুদকের মিডিয়া সেন্টারে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান আরো বলেন, শুধু সরকারি খাত নয়, বেসরকারি খাতেও বড় বড় দুর্নীতি হচ্ছে। তবে বর্তমানে মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা বেড়েছে।
আজ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের জন্য দেশের প্রতিটি জেলা ও উপজেলার গণমাধ্যমসহ সব মানুষকে আহ্বান জানান তিনি।
