যথাযোগ্য মর্যাদায় দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষে তিনদিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল এই উত্সব শুরু হবে। রবিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) তথ্য সচিব হদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের লক্ষ্যে ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানিন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতিবছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হচ্ছে।
