রফতানিযোগ্য চিংড়ি প্রক্রিয়াকরণ খাতে সহায়তা বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং আন্তর্জাতিক শ্রম প্রতিষ্ঠান (আইএলও) মৌলিক শ্রম মানের প্রসার ও বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি (এসিআইএলএস), বাংলাদেশ চিংড়ি ও মাছ ফাউন্ডেশন (বিএসএফএফ) এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রোজেন এমপ্লয়ার্স এসোসিয়েশনের (বিএফএফইএ) মধ্যে এই চুক্তি হবে বলে রবিবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ ঘোষণা দেন ।
নতুন এই চুক্তির ফলে যেসব বিষয়ে পুনরায় বিবেচনা করা দরকার সেসব বিষয় চিহ্নিত ও প্রাধিকার অনুযায়ী তালিকাভুক্ত করতে স্মারকটি প্রয়োজনীয় মানদণ্ড প্রতিষ্ঠিত করবে। মার্কিন সরকারের অর্থায়নে সলিডারিটি সেন্টার ২০০৫ সাল থেকে চিংড়ি ও মাছ প্রক্রিয়াকরণ শ্রমিকদের জন্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও আইএলও মৌলিক শ্রম মান কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করে আসছে। — প্রেস বিজ্ঞপ্তি
