২৭ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১৩ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৪ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: সাহসী। আপনার ভেতরে রয়েছে এক প্রবল তাড়না। তাই নিজের মত আপনি বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন। সহজেই উত্তেজিত হয়ে উঠতে পারেন। তাড়না বশত বা সেন্টিমেন্টাল হয়ে আপনি মুহূর্তের মধ্যেই বির্তক বা সংঘাতে জড়াতে পারেন। আপনি স্বাধীনচেতা সেই সাথে কিছুটা বেপরোয়া। আর নিজের ব্যাপারে এক ধরনের স্বার্থপর মনোভাব আপনার মধ্যে ক্রিয়াশীল থাকতে পারে। নেতৃত্ব দেওয়ার ও অন্যকে প্রভাবিত করার মত আকর্ষণীয় ক্ষমতা রয়েছে আপনার মধ্যে। অঘটন ও দুর্ঘটনা প্রবণতা থেকে আপনাকে সর্তক থাকতে হবে। সাফল্য লাভের জন্য হতে হবে কুশলী ও ধৈর্যশীল।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: গাণিতজ্ঞ কার্ল পিয়ারসন্স, পদার্থ বিজ্ঞানী কনরাড বঞ্জেন, বৃটিশ প্রধানমন্ত্রী জেমস কালাহান, রসায়নবিদ অটো ওয়ালেস, অভিনেতা আফজাল হোসেন, কার্টুনিস্ট শেখ তোফাজ্জল হোসেন, মোস্তফা আল্লামা, রেহানা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। রাজনৈতিক কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। তর্কবিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কাজকর্মে উত্সাহ পাবেন। নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। ব্যবসায় নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। আজ আপনার নামে কোনো ধরনের বদনাম রটতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্স শুভ নয়।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যানবাহনের ব্যবহারে সতর্ক থাকুন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোমান্স শুভ নয় ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ প্রতিবেশির সাথে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আর্থিক দিক ভালো নাও যেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন। আমলাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রভাবশালী কারো বিরাগভাজন হতে পারেন। কারো সাথে তর্ক বিতর্ক থেকে বিবাদে জড়াতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স শুভ নয়।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। বিরোধীপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। কারো সম্পর্কে আজ কোনো বিরূপ মন্তব্য না করলেই ভালো করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগ ফলপ্রসু হতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ডায়াবেটিক রোগীদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে অনভিপ্রেত কিছু ঘটতে পারে। ওপরওয়ালার মন জুগিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আর্থিক ব্যাপারে মন কিছুটা দুঃশ্চিন্তাগ্রস্ত হবে। তবে শেষ পর্যন্ত সামলে উঠতে পারবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ আজ কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর্থিক সমস্যায় ভুগতে পারেন। তবে নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। চাকরিজীবীস্থলে পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অধিনস্থদের কাজে লাগানো কঠিন হবে। রোমান্স শুভ নয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ সন্তানের জন্য দিনটি শুভ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
