প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৮:৪১আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৮:৪১
রক্ত দিয়ে লাল-সবুজের
ওই পতাকা পেলাম
তাই প্রতিদিন ওই পতাকায়
জানাই লাখো সেলাম।
ওই পতাকা তিরিশ লাখের
রক্ত দিয়ে গড়া
লাল-সবুজেই দেখি আমি
আমার বসুন্ধরা।
ওই পতাকা কোনোদিনও
খর্ব হবার নয়
লাল-সবুজের মাঝেই আছে
আমার পরিচয়।