জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা প্রস্তুতি

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৮:৫৭
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। অধ্যায় :ইমান ১। ইমান- শব্দের অর্থ কী? ক) সম্মান খ) আনুগত্য গ) বিশ্বাস ঘ) সত্যবাদিতা ২। মুমীন - শব্দের অর্থ কী? ক) আত্মসমর্পণকারী খ) বিশ্বাসী গ) ইবাদতকারী ঘ) ধার্মিক ব্যক্তি ৩। ইমানের কয়টি দিক রয়েছে? ক) তিনটি খ) পাঁচটি গ) সাতটি ঘ) নয়টি ৪। ইমানের সর্ব প্রথম ও সর্ব প্রধান বিষয় কোনটি? ক) কিতাবের প্রতি বিশ্ব্বাস খ) তাকদীরের প্রতি বিশ্বাস গ) আখিরাতের প্রতি বিশ্বাস ঘ) আল্লাহর প্রতি বিশ্বাস ৫। সকল গুণের আধার কে? ক) আল্লাহ খ) মহানবী (স.) গ) সকল নবী-রাসূল (ঘ) কুরআন মাজীদ ৬। ফেরেশতাগণ কিসের তৈরি? ক) আগুন খ) নূর গ) মাটি ঘ) সবগুলো ৭। আল্লাহ তা’আলা বিশেষ উদ্দেশ্যে কাদের সৃষ্টি করেছেন? ক) জ্বিন খ) মানুষ গ) ফেরেশতা ঘ) সমগ্র সৃষ্টি ৮। ফেরেশতাগণের সংখ্যা কত? ক) এক লক্ষ খ) এক লক্ষ চব্বিশ হাজার গ) দুই লক্ষ চব্বিশ হাজার ঘ) আল্লাহ ছাড়া কেউ জানে না ৯। আসমানী বিতাব হলঃ- ক) আল্লাহ তা’আলার পবিত্র বাণী সমষ্টি খ) রাসূলগণের বাণী সমষ্টি গ) ফেরেশতাগণের বাণী সমষ্টি ঘ) ইমামগণের বাণী সমষ্টি। ১০। আল্লাহ তা’আলা যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠানোর কারণ হলঃ- ক) শান্তি প্রতিষ্ঠা করা খ) ন্যায় বিচার প্রতিষ্ঠা গ) যুদ্ধ করা ঘ) মানব জাতির হেদায়াত ১১। মানব জাতির মহান শিক্ষক ছিলেন কারা? ক) ফেরেশতাগণ খ) জ্বিনগণ গ) নবী-রাসূলগণ ঘ) ইমামগণ ১২। সাইয়্যেদুল মুরসালিন মানে কী? ক) সর্বপ্রথম নবী খ) সর্বশেষ নবী গ) সর্বশ্রেষ্ঠ নবী ঘ) রাসূলগণের সর্দার ১৩। কাকে সাইয়্যেদুল মুরসালিন বলা হয়? ক) আদম (আ.) খ) হযরত মুহাম্মদ (স.) গ) নূহ (আ.) ঘ) ইব্রাহীম (আ.) ১৪। উম্মত- শব্দের অর্থ কী? ক) জাতি খ) অনুসারী গ) অনুগামী ঘ) সর্বশ্রেষ্ঠ জাতি ১৫। রাসূলগণের উপর ইমান আনা কী? ক) ফরয খ) ওয়াজিব গ) সুন্নাত ঘ) মুস্তাহাব ১৬। কর্মফল ভোগের স্থান কোনটি? ক) কবর খ) বারযাখ গ) হাশর ঘ) আখিরাত ১৭। তাকদীর শব্দের অর্থ কী? ক) ভাল খ) মন্দ গ) ক ও খ ঘ) ভাগ্য ১৮। আল্লাহর একটি বড় নিয়ামত হল— ক) ভাগ্য খ) ইমান গ) ইসলাম ঘ) আখিরাত ১৯। তাকদীর কার পক্ষ থেকে নির্ধারিত? ক) আল্লাহ খ) রাসূল গ) পিতা-মাতা ঘ) মানুষের নিজের ২০। “আর সম্মান তো কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমীনদের জন্যই”- কোন সূরায় বর্ণিত আছে? ক) আল বাকারা খ) আল মুনাফিকুন গ) আন নিসা ঘ) আল মায়িদা ২১। মানুষ কোনটির মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারে? ক) ইমান খ) ইসলাম গ) জিহাদ ঘ) শরীয়ত ২২। আল্লাহ ও তাঁর রাসূলের প্রিয়পাত্র কারা? ক) মুনাফিক খ) কাফির গ) মুমীন ঘ) মুশরিক ২৩। ইমানের মূল বিষয় কয়টি? ক) ৩টি খ) ৫টি গ) ৭টি ঘ) ৯টি ২৪। “নিশ্চয়ই যারা ইমান আনে ও সত্কর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে”- কোন সূরায় বর্ণিত আছে? ক) আল মায়িদা খ) আল কাহাফ গ) আন নাম্ল ঘ) আন নাহ্ল ২৫। ইমানের অন্তর্ভুক্ত নয় কোনটি? ক) অন্তরে বিশ্বাস করা খ) মুখে স্বীকার করা গ) তদানুসারে আমল করা ঘ) নিয়মিত সালাত আদায় করা উত্তরপত্র :১।গ ২।খ ৩। ক ৪।ঘ ৫।ক ৬।খ ৭।গ ৮।ঘ ৯।ক ১০।ঘ ১১।গ ১২।ঘ ১৩।খ ১৪।ক ১৫।ক ১৬।ঘ ১৭।ঘ ১৮।খ ১৯।ক ২০।খ ২১।ক ২২।গ ২৩।গ ২৪।খ ২৫। ঘ