নবম শ্রেণির পড়াশোনা :জীববিজ্ঞান

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৯:০০
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি রইল শুভ কামনা। আজ তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের চূড়ান্ত পরীক্ষাতেও সহায়ক ভূমিকা পালন করবে। ১। প্র: জীববিজ্ঞানের জনক কে? উ: গ্রীক দার্শনিক অ্যারিস্টটল। ২। প্র: Biology শব্দের উত্পত্তি কোন ভাষার কোন শব্দ থেকে? উ: ল্যাটিন শব্দ Bios (জীবন) এবং logos (জ্ঞান) এর সমন্বয়ে Biology শব্দের উত্পত্তি। ৩। প্র: ট্যাক্সোনমি কাকে বলে? উ: জীববিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল জীবকে বিভিন্ন দলে স্থাপন করা হয় এবং শ্রেণিবিন্যাসের রীতিনীতি আলোচনা করা হয় তাকে টাক্সোনমি বা শ্রেণিবিন্যাস বলে। ৪। প্র: এন্ডোক্রাইনোলজি কাকে বলে? উ: জীবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এবং কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা বলে। ৫। প্র:কীটতত্ত্ব জীববিজ্ঞানের কোন ধরনের শাখা? উ: কীটতত্ত্ব বা এন্টোমোলজি ফলিত শাখার অন্তর্ভুক্ত। ৬। প্র: বায়ো ইনফরমেটিক্স কী? উ: কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার টিউমার ইত্যাদি বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞানকে বায়ো ইনফরমেটিক্স বলে। ৭। প্র: শ্রেণিবিন্যাস বিদ্যার জনক কে? উ: শ্রেণিবিন্যাস বিদ্যার জনক হল সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ৮। প্র: দ্বিপদ নামকরণ কাকে বলে? উ: প্রত্যেকটি জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে দুটি পদের সাহায্যে নামকরণ করাকে দ্বিপদ নামকরণ বলে। ৯। প্র: লিনিয়াস তার কোন গ্রন্থে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? উ: লিনিয়াস তার Systema Nature গ্রন্থের ১০ম সংস্করণে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। ১০। প্র: জীবজগতের পাঁচজগত্ ধারণার প্রস্তাবক কে? উ: পাঁচজগত্ ধারণার প্রবর্তক হল আরএইচ হুইটেকার। ১১। প্র: ICBN ও ICZN এর পূর্ণরূপ লিখ। উ: ICBN– International Code of Botanical Nomenclature. ICZNr- International Code of Zoological Nomenclature. ১২. প্র: জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন এককের নাম লিখ। উ: জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগত্ ও সর্বনিম্ন একক হলো প্রজাতি। ১৩। ধান, পাট, শাপলা, রয়েল বেঙ্গল টাইগার ও মানুষের বৈজ্ঞানিক নাম লিখ। ধান - Oryza sativa পাট - Corchorus capsularis শাপলা - Nymphea nouchali রয়েল বেঙ্গল টাইগার - Panthera tigris মানুষ - Homo sapiens