ইন্টারনেটের মূল্য কমাতে বেসিস-এর আহ্বান

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৯:২৬
বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সাথে তার অফিসে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে বেসিস নেতৃবৃন্দ ইন্টারনেটের ব্যাপক ব্যবহার, বিশেষ করে গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহার সম্প্রসারণে ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য হারে কমানোর জন্য বিটিআরসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। বেসিস-এর পক্ষ থেকে এসময় বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন।