ট্রেন্ডনেট আইপি ক্যামেরা

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৯:২৬
ট্রেন্ডনেট বাংলাদেশ বাজারে এনেছে ট্রেন্ডনেট ব্র্যান্ডের টিভি-আইপি ১১০ মডেলের নতুন আইপি ক্যামেরা। অফিস বা বাসার যেকোনো স্থানকে সবসময় পর্যবেক্ষণ করার জন্য এই ক্যামেরাকে যেকোনো স্থানে ইন্সটল করে ইন্টারনেটের মাধ্যমে নজরদারি করা যায়। এতে রয়েছে আইট্রিপলই ৮০২.১১বি/ জি/এন ল্যান এবং একটি ইথারনেট ল্যান পোর্ট। এই ক্যামেরায় এমপিইজি-৪ ফরম্যাটের ভিজিএ ভিডিও ধারণ করা যায়। মূল্য ৯,০০০ টাকা। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৯১২৭২৪২৪২।