বিজ্ঞানীরা তাদের অভিনব সব চিন্তার জন্যই অনেক সময় আলোচিত হয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই তাদের অভিনব চিন্তা চমকিত করে দেয় বিশ্ববাসীকে। ঠিক এ রকমই এক অভিনব চিন্তা উপহার দিয়েছেন জেরি জালাভা। ফিনল্যান্ডের এই কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেছেন একটি কৃত্রিম আঙ্গুল, আর এই আঙ্গুলের মাথায় তিনি নখের বদলে ব্যবহার করেছেন ইউএসবি ড্রাইভ। যেকেউ তার আঙ্গুলের মাথায় ব্যবহার করতে পারেন এই কৃত্রিম আঙ্গুলটি। এই আঙ্গুলটির নখের যে জায়গাটি, সেখানেই তিনি স্থাপন করেছেন ইউএসবি ড্রাইভটি। আর নখ উপরে ফেলার কায়দায় ইউএসবি ড্রাইভটিকে খোলা যাবে এবং সেখান থেকেই একে অন্যান্য পেনড্রাইভের মতো প্রবেশ করানো যাবে যেকোনো কম্পিউটারে। আর অন্যান্য সাধারণ পেনড্রাইভের মতোই ব্যবহার করা যাবে এই ইউএসবি ড্রাইভটিও। একে অবশ্য তিনি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যেই তৈরি করেছেন, বাণিজ্যিকভাবে বাজারে আনেননি।
