টেক ফটো

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৫
প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো ইনোরোবোতে হাজির ছিলেন ফ্রান্সের ইন্ড্রাস্ট্রিয়াল রিনিউয়াল বিষয়ক মন্ত্রী আরনড মনটেবার্গ। ছবিতে ‘সামি’ নামক একটি রোবটের সাথে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে তাকে। ---- ইনোরোবোতে রোবটের মেলায় উপস্থিত ছিল হভিস জেনি রোবটও। ছবিতে একজন কর্মীকে দেখা যাচ্ছে হভিস জেনিকে সকলের সামনে উপস্থাপন করার প্রস্তুতি সম্পন্ন করতে। ---- এই রোবটটি তৈরি করা হয়েছে ব্যক্তিগত বিভিন্ন কাজে সহায়তা করার জন্য। ছবিতে সেটিই দেখা যাচ্ছে। ---- ছবিতে যে রোবটটি দেখা যাচ্ছে, তার নাম কোমপাই। বয়স্ক লোকদের সহায়তার জন্যই তৈরি করা হয়েছে এটি। ছবিতে কোমপাইকে দেখা যাচ্ছে বালিশ বহন করে নিয়ে যেতে। --- আইকাব রোবটগুলো বিভিন্ন বস্তুকে মানুষের মতো করেই ধরতে পারে এবং সেগুলো বহন করে নিতে পারে। ছবিতে একটি আইকাব রোবট একটি বল ধরে দেখিয়ে দিচ্ছে।