জেনে নিন

লিটল আলকেমি

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৬
রসায়ন বিজ্ঞানে যাদের আগ্রহ রয়েছে, তাদের জন্য মজার একটি এক্সটেনশন লিটল আলকেমি। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার যারা ব্যবহার করে থাকেন, তারা এটি ব্যবহার করতে পারবেন এক্সটেনশন হিসেবে। এই এক্সটেনশনটি ব্যবহার করে চারটি মৌলিক উপাদান ব্যবহার করে নানারকম বিক্রিয়ার খেলা করা যাবে। পানি, মাটি, বাতাস এবং আগুনকে একে অপরের সাথে কী করে মেশানো যাবে বা কোনটির সাথে কোনটি মেশালে কী ফলাফল পাওয়া যাবে, এসব নিয়েই তৈরি হয়েছে এই পাজল ধরনের গেমটি। http://goo.gl/Xj6zj লিংকে গেলেই পাবেন এই এক্সটেনশনটি।