২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবসে ঢাকার তিনটি বস্তিতে যক্ষ্মা বিষয়ে বস্তিবাসীদের সঠিক তথ্য জানানোর মাধ্যমে সচেতন করতে এসএমসির পক্ষ থেকে অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন সন্ধ্যায় কড়াইল, বেড়িবাঁধ ও কমলাপুর বস্তিতে বসবাসকারীদের মধ্যে যারা যক্ষ্মার ঝুঁকিতে আছে এবং এই রোগ ও চিকিত্সা সম্পর্কে সঠিক তথ্য জানে না মূলত তাদের জন্যই এসএমসি এই অনুষ্ঠান আয়োজন করে। পাশাপাশি এসএমসি তার ১০টি মধুমিতা সেন্টারের (তেজগাঁও, টঙ্গী, চট্টগ্রাম, সিলেট, হিলি, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও যশোর) মাধ্যমে যক্ষ্মা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছ। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে যক্ষ্মা বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে প্রচারাভিযান চালিয়ে আসছে এসএমসি। -প্রেস বিজ্ঞপ্তি
