বি.ডি লিংকের চেয়ারম্যান ফরিদগঞ্জে আটক

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৪৮
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা অবশেষে গ্রাহকদের হাতে ধরা পড়েছে হায় হায় কোম্পানি বি.ডি লিংক সিস্টেম লি: এর চেয়ারম্যান মশিউর রহমান । রবিবার রাতে ঢাকায় তাকে আটকের পর গত সোমবার দুপুরে ফরিদগঞ্জে নিয়ে আসে বিক্ষুব্ধ গ্রাহকরা । বর্তমানে ফরিদগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মঞ্জিল হোসেনের জিম্মায় রয়েছেন তিনি। এদিকে চেয়ারম্যান আটকের সংবাদ শুনে ক্ষতিগ্রস্ত শত শত গ্রাহক এসে ফরিদগঞ্জ আইফা পাঠাগারের সামনে বিক্ষোভ করতে থাকে । সেখানে এনে রাখা হয়েছে তাকে । বি.ডি লিংক সিস্টেম নামে ওই এমএলএম কোম্পানি ফরিদগঞ্জ থেকে প্রায় ৬কোটি টাকা হাতিয়ে গত ৩মাস পূর্বে উধাও হয়ে যায় । এরই জের ধরে গত শনিবার দিনভর বিক্ষুদ্ধ গ্রাহকারা থানা রোডের কোম্পানীর স্থানীয় শাখা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।