বাউফল(বরিশাল) সংবাদদাতা
বাউফলে এক স্কুল শিক্ষককে বদলির প্রতিবাদে ওই স্কুলের সহস্রাধিক বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা গত সোমবার সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও করেছে।
৯৪ নং পূর্ব খেজুর বাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মু. সেলিমকে ছোট ডালিমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি করার প্রতিবাদে ওই স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কালইয়া, নওমালা ও লোহালিয়া প্রধান সড়ক ৫ ঘন্টা অবরোধ করে রাখে।
তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা পরিষদে এসে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও করে এবং শিক্ষা অফিসার মোঃ লুত্ফর রহমানকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে শিক্ষা অফিসার ওই প্রধান শিক্ষকের বদলি আদেশ বাতিলের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।
