ক্যানন পাওয়ারশটে মূল্যহ্রাস

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৭:৪৮
ক্যানন পাওয়ারশট এস ১০০ ক্যামেরার মূল্য কমিয়েছে এর পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস। পূর্বমূল্য ৩৫,০০০ টাকা হলেও এর বর্তমান মূল্য রাখা হয়েছে ৩০,০০০ টাকা। সাথে আছে ক্যানন ব্যাগ এবং ৮ জিবি এসডি মেমোরি কার্ড। এতে রয়েছে ডিজিক৫ ইমেজ প্রসেসর, ১/১.৭ ইঞ্চি ফরম্যাটের ১২.১ এমপি হাই সেন্সিটিভিটি সি-মস সেন্সর, বিল্ট-ইন জিপিএস। এর মাধ্যমে ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন এবং ২৪পি ফ্রেম রেটে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়। ফোন :৯১৮৩১২৭। অনেকেই নিজে কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন না। কেউ কেউ আবার নির্দিষ্ট অ্যান্টিভাইরাসের উপর নির্ভর করতে পারেন না। ইন্টারনেট যারা ব্যবহার করেন, তাদের জন্য এ পরিস্থিতিতে সমাধান হচ্ছে ‘http://www.virustotal.com’ ওয়েবসাইট। এখানে নির্দিষ্ট কোনো ফাইল বা ওয়েবসাইটের ইউটআরএল স্ক্যান নিতে পারবেন আপনি। এখানে ফাইল এবং ইউআরএল ঠিকানা আপলোড করার জন্য আলাদা ট্যাব রয়েছে। সেখানে গিয়ে ফাইল কিংবা ইউআরএল ইনপুট করে সেন্ড করলেই সেগুলো স্ক্যান করে দেওয়া হবে।