ইউনিক বিজনেস সিস্টেমস বাজারজাত করছে জাপানের হিটাচি ব্র্যান্ডের সুপার শর্ট থ্রো প্রজেক্টর সিপি-ডি ২৭ ডব্লিউএন। এর মাধ্যমে ২ মিটার দূর থেকেই প্রজেকশন করা যায়। এর উজ্জ্বলতা ২,৭০০ লুমেন্স, রেজ্যুলেশন ১০২৪ বাই ৭৬৮। এতে আরও রয়েছে এইচডিএমআই পোর্ট, ৩০০০:১ হাই কন্ট্রাস্ট রেশিও। এর মাধ্যমে ইন্টার্যাকটিভ বোর্ডের কাজও করা যাবে। ৩.৭ কেজি ওজনের এই প্রজেক্টরে আছে পিসিলেস প্রেজেন্টেশন সুবিধা। ফোন :০১৭৩০০৪৪৪০৫, ০১৭৩৩০৩৭৩৪৯।
