প্রশ্ন :আমি এ বছরে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হব। আমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমি যতদূর শুনেছি, ফার্মেসি বিষয়ে পড়ালেখা করলে নাকি ভবিষ্যতে খুব ভালো চাকরি পাওয়া যায়। এমনকি পড়ালেখা শেষ করার আগেই নাকি চাকরি পাওয়া যায়। এ বিষয়ে আমি বিস্তারিত জানতে চাই। আর ফার্মেসি বিষয়ে পড়ালেখা করার সুযোগ কোথায় কোথায় রয়েছে? এ বিষয়ে কি আসলেই ভালো ক্যারিয়ার গড়ে তোলা যায়?
মো. নূর ইসলাম
বাঘা, রাজশাহী।
উত্তর: ফার্মেসি একটি চাহিদাসম্পন্ন বিষয়। বাংলাদেশে এখন প্রচুর ফার্মাসিউটিক্যালস কোম্পানি গড়ে উঠেছে। সেই হিসেবে এসব কোম্পানির জন্য প্রচুর পরিমাণে দক্ষ ফার্মাসিস্টের প্রয়োজনও পড়ছে। নতুন নতুন কোম্পানি গড়ে ওঠার কারণে আগামী দিনগুলোতেও এই চাহিদা অব্যাহত থাকবে বলেই ধারণা করে থাকেন বিশেষজ্ঞরা। কাজেই ক্যারিয়ার গড়তে চাইলে এই বিষয়ে পড়ালেখা করার একটি লক্ষ্য নির্ধারণ করতে পারলে সেটা ভালোই হবে। ফার্মেসি বিষয়টি বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়েই রয়েছে। এই বিষয়টিতে সুযোগ পেতে হলে ভর্তি পরীক্ষায় খুব ভালো করতে হবে। আর এইচএসসির ফলাফলও ভালো হতে হবে। তাছাড়া কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে, তবে তাতে আমাদের দেশের তুলনায় খরচ অনেক বেশি। তাই চেষ্টা করা প্রয়োজন যাতে সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া যায়।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
