আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শ্রীলংকার খেলোয়াড়দের নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়েছে, বিশেষ করে তামিলনাড়ুতে। কেননা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা লংকানদের সংশ্লিষ্ট কোন ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন। তাই চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে সংশ্লি¬ষ্ট লংকান খেলোয়াড়দের অংশ নেয়ার ব্যাপারে সরকারের পরামর্শ চেয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
এসএলসি সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা বলেন, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের অপেক্ষা করছেন এবং সেখানকার নির্দেশনাক্রমে খেলোয়াড়দের পরামর্শ দেয়া হবে।
আগামী ৩ এপ্রিল শুরু হওয়া ষষ্ঠ আইপিএল-এ বিভিন্ন দলের পক্ষে মোট ১৩ জন লংকান খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন। শ্রীলংকা সরকারের বিরুদ্ধে জাতিসংঘে একটি প্রস্তাবনা আনার পর সমপ্রতি চেন্নাই বুদ্ধ ধর্মাবলম্বী ও শ্রীলংকান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক হামলা হয়।
তামিলনাড়ুতে শ্রীলংকানদের উপর হামলাকে রাজনৈতিক উল্লে¬খ করে এ জন্য মুখ্যমন্ত্রী জয়ললিতা ও সাবেক মুখ্যমন্ত্রী করুনানিধির ডিএমকে দলকে দায়ী করছে শ্রীলংকা।
