মা দিবসে বিশ্বরঙের ‘শ্রদ্ধা’

আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:৫৮

 

মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের জন্য প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালিত হয়। এই বছর ১২ মে বিশ্ব মা দিবস। এই উপলক্ষে ফ্যাশন হাউস বিশ্বরঙের কো-ব্র্যান্ড ‘শ্রদ্ধা’ বিশেষ আয়োজন করেছে। মায়ের মমতাময়ী রূপকে সম্মান জানাতে ফ্যাশন হাউসটি সেজেছে নিজস্ব ভঙ্গিতে এবং পোশাকে এনেছে ভিন্ন মাত্রা। তাদের এই বিশেষ আয়োজনে রয়েছে শাড়ি, ব্লাউজ পিস, সালোয়ার, কামিজ, আনস্টিচ থ্রি পিস, ব্যাগ, গহনা, শার্ট, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। এছাড়া মা শিরোনামে ভিন্নধর্মী মগ পাওয়া যাবে শ্রদ্ধা ও বিশ্বরঙে।