নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তির সময় বৃদ্ধি

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:০৪
হরতালজনিত কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারের স্নাতক সম্মান কোর্সে ভর্তির আবেদনপত্র গ্রহণের সময় বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদনপত্র গ্রহণের সময় ২৮ মার্চ বিকাল ৪টার পরিবর্তে ২৯ মার্চ বিকাল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা যথারীতি ৩০ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি