ইত্তেফাক রিপোর্ট
আগামী অর্থবছরে পরীক্ষামুলকভাবে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইলের জন্য জেলা বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া আরো কিছু জেলাতেও জেলা বাজেট করার চেষ্টা করা হচ্ছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি কমিশন গঠনের কথা ভাবছে সরকার।
