এনডিএফ বিডি বান্দরবান পার্বত্য জেলা বিতর্ক কর্মশালা ৩০ মার্চ

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:০৫
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) পার্বত্য অঞ্চলের পিছিয়েপড়া বাঙালি ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিতর্কের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আগামী ৩০ মার্চ পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম এনডিএফ বিডি বান্দরবান পার্বত্য জেলা বিতর্ক কর্মশালা। দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এবং সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে থাকছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। দিনব্যাপী এ আয়োজনে থাকছে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সংসদীয় বিতর্কের ওপর কর্মশালা, প্রদর্শনী বিতর্কসহ নানা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী রিজিওন কমান্ডার (বান্দরবান রিজিওন)। পাশাপাশি ২৯ ও ৩০ মার্চ ২০১৩-২০১৪ কর্মবর্ষে বিতর্ক সংগঠনে সঠিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ জেলা বান্দরবানে আয়োজন করা হয়েছে ‘এনডিএফ বিডি লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম’। এ আয়োজনে মিডিয়া পার্টনার ৭১ টিভি, দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি ইনডিপেন্ডেন্ট, Banglanews24.com। - প্রেস বিজ্ঞপ্তি