বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) কেন্দ্রীয় সংসদের মেয়াদ ২০১২ সালের ডিসেম্বরে উত্তীর্ণ হওয়ার পরও সংশোধিত গঠনতন্ত্র ও কমিটির মেয়াদ সাধারণ সভার অনুমোদন ছাড়া বিএমটিএ যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে তাকে গঠনতন্ত্র পরিপন্থি বলে আখ্যায়িত করেছে বিএমটিএ’র গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) মনোনীত ‘হজরত-বিপ্লব’ পরিষদ। তারা এক বিবৃতিতে বলেন, মেয়াদ উত্তীর্ণ কমিটি নানা ছলচাতুরির মাধ্যমে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে নামকাওয়াস্তে প্রতিনিধি সভার মাধ্যমে কমিটির মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা চালাচ্ছেন। তারা বিএমটিএ’র মনগড়া, স্বেচ্ছাচারিতামূলক এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের স্বার্থপরিপন্থি কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
