আজকের অনুষ্ঠান

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:০৫
বৃহস্পতিবার উদীচী শিল্পীগোষ্ঠী: উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১০৬তম জন্মদিন উপলক্ষে বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠান। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: সাংবাদিক সত্যেন সেনের জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টায় শাহবাগস্থ শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘর: বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ: জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ: ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্নীতি প্রতিরোধ কমিটি: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩ পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নবকল্লোল: বিকাল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান।