ইয়েলো এখন মোহাম্মদপুরে

আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:৫৯

 

ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে গত ২ মে যাত্রা শুরু করল দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ফ্ল্যাগশিপ আউটলেট। এ প্রসঙ্গে বেক্সিমকো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হুসাইন বলেন, ‘ইয়েলো সব সময় বিশ্বমানের শপিং অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে। আর তাই মোহাম্মদপুরবাসী ক্রেতাদের চমত্কার পরিবেশে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস।’ তিনি আশা করেন এই আউটলেটটি ক্রেতাদের প্রত্যাশা পূরণে সমর্থ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি, রিটেইল প্রধান হাদি এস এ চৌধুরীসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা।