এতদিন ধরে ফেসবুকের সাথেই মিলে ছিল জিংগা। জনপ্রিয় সব সোস্যাল গেমের এই নির্মাতা এবারে ছেড়ে দিল ফেসবুককে। ফেসবুকের মাধ্যমেই এদের সোস্যাল গেমের জনপ্রিয়তা আসলেও দীর্ঘ দিন ধরেই কথা চলছিল ফেসবুক থেকে আলাদা হয়ে যাওয়ার। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তও হয়ে যায়। ফেসবুক থেকে সরে এসে নিজেরাই নিজেদের গেমগুলো নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার সিদ্ধান্ত নেয় জিংগা। জিংগার ভক্তদের জন্য সুখবর, তাদের ওয়েবসাইট তৈরির কাজটি শেষ। আনুষ্ঠানিকভাবে অবশেষে চালু হয়েছে এই ওয়েবসাইট। গত সপ্তাহেই চালু হয়েছে এই ওয়েবসাইট। ফলে এখন থেকে Zynga.com ঠিকানা থেকেই জিংগার ভক্তরা তাদের পুরোনো সব গেমগুলো খেলার সুযোগ পাবে। জিংগার সব গেমই রয়েছে তাদের নতুন ওয়েবসাইটেও।
