আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উত্তোলনের নির্দেশ

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:৩২
বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল¬্যাপাড়া গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রীকে কৌশলে বিষ খাইয়ে হত্যার ঘটনার ১৮ দিন পর গত বুধবার কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ঝুমুরের গর্ভের সন্তান নষ্ট করতে প্রেমিক লোকমান কৌশলে গত ৯ মার্চ কবিরাজী ওষুধের কথা বলে ঝুমুরকে বিষ খাইয়ে হত্যা করে।