বাসস
ঢাকা বিভাগ শ্রমিক লীগ গতকাল মহানগরীতে হরতাল বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে ৭১-এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
হরতালের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত ও বিএনপি’র মানুষ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও হত্যা এবং বিদ্যুত্ কেন্দ্রে অগ্নিসংযোগ করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, আবুল কালাম আজাদ, মো. আজাহার আলী, মো. হান্নান শেখ, মোশারফ হোসেন, এম এ কাসেম, আর এ জামান, আলতাফ হোসেন, মো. সিরাজ, শেখ মো. নূরুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের সভাপতি মো. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলীর নেতৃত্বে হরতালবিরোধী মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
