মা হাদ স্কুলে আধুনিক পাঠদান

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:০৬
শিক্ষার্থীদের ব্যক্তিগত সম্পৃক্ততার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে মা হাদ স্কুল। রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৩নং সেক্টরের ৫নং রোডের ৪১নং বাড়িতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের জুনিয়র স্কুল শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং জাতীয় পাঠ্যক্রম ভিক্তিক পাঠ্যসূচির মাধ্যমে সমৃদ্ধ শিক্ষার অভিজ্ঞতা লাভ করবে। মা হাদ স্কুল নতুন প্রযুক্তি ডিজিক্লাস-অডিও ভিডিও পদ্ধতিতে ক্লাস শুরু করেছে। সিলেবাস অনুযায়ী মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসরুম পরিচালনা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি