মো: ইয়াহিয়ার মায়ের ইন্তেকাল

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:২৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠ কমিটির সদস্য, সাবেক অ্যাথলিট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়ার মাতা মেহেরুন্নেসা (৯৬) গতকাল ভোরে ময়মনসিংহে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমাকে গতকাল রাতে ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চার ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে মরহুমার দুই কন্যা বাংলাদেশের পথে রওনা হয়েছেন। কিন্তু শনিবার তাদের এসে পৌঁছানো পর্যন্ত মরদেহ রাখা যাবে না বলে গতকাল রাতেই দাফন করার সিদ্ধান্ত হয়। ইয়াহিয়ার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানায় বাফুফে।