জেনেভাস্থ বাংলাদেশ মিশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এমডি আব্দুল হান্নান, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আমজাদ চৌধুরী, মহসিন রহমান খলিলুর, জমাদার নজরুল ইসলাম, শ্যামল খান, কুদরত এলাহী, কল্যাণ পাল, অরুণ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মিশনের ইকোনোমিক মিনিস্টার বিজয় ভট্টাচার্য, মিনিস্টার নজরুল ইসলাম, নাহিদা সোবহান, কনস্যুলার নুরে আলম উপস্থিত ছিলেন। এদিকে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমজাদ চৌধুরীর সভাপতিত্বে এক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
