গলাচিপায় নিরাপদ মাতৃত্ব নিয়ে সভা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৭
পটুয়াখালীর গলাচিপায় নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ এমআর রোধ প্রকল্প স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব আলম- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. ফজলুর রহমান সাজু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সালমা ওয়াহিদ।