প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা বিষয়ের শব্দ দিয়ে বাক্য রচনা সমার্থক শব্দ এক কথায় প্রকাশ যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন এবং ‘ফেব্রুয়ারির গান’ কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হলো।
শব্দ দিয়ে বাক্য রচনা কর।
পাহাড় — সিলেট জেলায় অনেক উঁচু-নিচু পাহাড় আছে।
সাগর — সাগরের পানি নীল হয়।
ভাষা — আমরা বাংলা ভাষায় কথা বলি।
শহিদ — শহিদদের রক্তের দানে আমরা এ দেশ পেয়েছি।
প্রজাপতি — প্রজাপতি ফুলের সাথে কথা কয়।
সমার্থক শব্দ
পাখি — পক্ষী, বিহঙ্গ।
স্রোতস্বিনী — নদী, তটিনী।
গাছ — বৃক্ষ, তরু।
সাগর — সমুদ্র, দরিয়া।
ফুল— পুষ্প, কুসুম।
এক কথায় প্রকাশ
মায়ের মুখের ভাষা — মাতৃভাষা।
ন্যায়ের জন্য যিনি জীবন দেন — শহিদ।
সোনালি যে লতা— স্বর্ণলতা।
যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন
স্ব — স্বাধীন, স্বর্ণ।
গ্ধ — মুগ্ধ, দগ্ধ।
ষ্ম — উষ্ম, গ্রীষ্ম।
দ্দ — রোদ্দুর, খদ্দর।
ধ্ব — ধ্বনি, ধ্বংস।
সংক্ষেপে উত্তর লেখ
১. ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় কোন কোন পাখির কথা বলা হয়েছে?
উত্তর: ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় দোয়েল, কোয়েল, ময়না ও কোকিল পাখির কথা বলা হয়েছে।
২. বাতাসে কিসের প্রতিধ্বনি শোনা যায়?
উত্তর: পাহাড়ের গা থেকে নেমে আসা ছন্দময় ঝরনার প্রতিধ্বনি শোনা যায়।
৩. ছন্দ-সুরে কে ফুলের সাথে কথা কয়?
উত্তর: ছন্দ-সুরে প্রজাপতি ফুলের সাথে কথা কয়।
৪. ফেব্রুয়ারির গান কার রক্তে লেখা?
উত্তর: ফেব্রুয়ারির গান ভাষা শহিদদের রক্তে লেখা।
৫. আমরা মনের কথা কই কী দিয়ে?
উত্তর: মায়ের ভাষা বাংলায় আমরা মনের কথা কই।
ক্রিয়াপদের চলিত রূপ
ক. স্বর্ণলতা যেন রাস্তা আলো করিয়া রাখিয়াছে।
খ. পাহাড় থেকে নামিয়া স্রোতস্বিনী সমুদ্রে গিয়া পড়িয়া থাকে।
গ. সাগর দেখিয়া সকলেই ভয় পায়।
ঘ. তার জামা কাপড়ের বাহার দেখিয়া চোখ জুড়াইয়া যায়।
ঙ. পাখির সুর আমাদের মুগ্ধ করিয়া তোলে।
উত্তর:
ক. স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
খ. পাহাড় থেকে নেমে স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।
গ. সাগর ঢেউ দেখে সকলেই ভয় পায়।
ঘ. তার জামা কাপড়ের বাহার দেখে চোখ জুড়িয়ে যায়।
ঙ. পাখির সুর আমাদের মুগ্ধ করে তোলে।
গত বুধবারে প্রকাশিত ‘ফেব্রুয়ারির গান’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন (যোগ্যতাভিত্তিক) এর উত্তর আজ দেয়া হলো
১(ক), ২(খ), ৩(ঘ), ৪(ক), ৫(খ), ৬(ক), ৭(গ), ৮(গ), ৯(ক), ১০(ঘ), ১১(ক), ১২(খ), ১৩(গ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(ক), ১৭(গ), ১৮(খ), ১৯(ক), ২০(ক)।
