দোষ

আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:৪৭

 

সবাই এখন নিন্দামুখর। সবাই নন্দঘোষ

নিজের কোনো দোষ নাই রে সব অন্যের দোষ।

 

বৃষ্টি কেন হচ্ছে না রে

সেই দোষটাও আমার

বৃষ্টি কেন পড়ে বলো

সেই দোষটাও আমার!

 

অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন

সেই দোষটাও আমার

আগুন কেন জ্বলছে ভাই

সেই দোষটাও আমার!

 

সবাই সবার দোষ ধরছে। সবাই নন্দঘোষ

আমীরুল তুই করবি কী রে—নিজের আঙুল চোষ।