আমি সব সময় বলে আসছি চুলপড়া কোন রোগ নয়। নানা কারণে চুল পড়তে পারে। আমি সাধারণত: চুল পড়ার কারণ বের করার জন্য
রোগীর চুল পরীক্ষা ট্রাইকোগ্রাম ছাড়াও রোগীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলি। জানতে চেষ্টা করি শরীরিক কারণ ছাড়াও অন্য
কোন কারণে চুল পড়ছে কিনা। গত সপ্তাহের কথা চুলপড়া
সমস্যা নিয়ে এসেছেন ২৫/৩০ বছর বয়সের এক ভদ্রমহিলা। সঙ্গে গৃহকর্তা। জানতে চাইলাম হঠাত্ রেগে যান কিনা। স্বামীর সামনে এমন প্রশ্নে সত্যিই সত্যিই ভদ্র মহিলা রেগে গিয়ে বললেন ডাক্তার সাহেব চুলের চিকিত্সা নিতে এসেছি, মনের চিকিত্সা নয়। রেগে যাই কিনা তা জেনে আপনার কি লাভ। পরে রোগীকে যখন বুঝিয়ে বললাম হঠাত্ রেগে যাওয়া, সারাক্ষণ খিটখিটে মেজাজের সঙ্গে চুলপড়ার যথেষ্ট সম্পর্ক আছে। কারণ
মহিলাদের থাইরয়েড
হরমোনের তারতম্যের জন্য
অর্থাত্ হাইপো থাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমের কারণে চুলপড়ে। যাদের থাইরয়েডের সমস্যা থাকে তারা কারণে-অকারণে রেগে
যান। এটা হরমোনের কারণে। আমার কথা শুনে স্বামী এবার মনোযোগী হয়ে উঠলেন। বললেন, চুলপড়ার সমস্যা থেকে বেগম সাহেবের খিটখিটে মেজাজের চিকিত্সা আগে দরকার। এবার কিন্তু মিষ্টি রাগ নয়, সত্যি সত্যিই রেগে গেলেন ভদ্র মহিলা।
যাহোক, যা বলছিলাম
মহিলাদের থাইরয়েড সমস্যার কারণে চুল পড়তে পারে।
এছাড়া মহিলাদের শরীরে
পুরুষ হরমোন টেসটেসটেরণের পরিমাণ বেশী হলেও চুলপড়ে। এধরণের চুলপড়াকে ফিমেল
প্যার্টান হেয়ার লস বলা হয়। তাই হরমোনের কারণে চুলপড়লে আমরা যে কোন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলি। তবে বেশীরভাগ ক্ষেত্রে আমরা থাইরয়েড প্রফাইল টেস্ট করে নেই। তাই মনে রাখতে হবে হরমোনের তারতম্যে বা হরমোনের আধিক্যের কারণে চুল পড়লে হারবাল প্রডাকটস বা তেল বা ভিটামিন লিকুইড মালিশ করলে কোন লাভ নেই। এক্ষেত্রে অবশ্যই যথাযথ ওষুধ সেবনের প্রয়োজন হয়। তাই চুলপড়ার প্রকৃত কারণ জেনে চিকিত্সা নেয়া বাঞ্ছনীয়।
ডা: মোড়ল নজরুলইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন
বাংলাদেশ লেজার স্কিন সেন্টার
বাড়ী-৩৯ (আম্বালা কমপ্লেক্স)
রোড-২ ধানমন্ডি, ঢাকা।
