রঙ্গরস

আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:৪৯

: ভাই আপনার দোকানে ইঁদুর মারার ওষুধ আছে?

: প্যাকেট করে দেব?

: না না আপনার দোকানেই যখন আছে তাহলে আর পয়সা খরচ করে বাসায় নেব কেন? তার চেয়ে আমার বাসা থেকে কিছু ইদুর এনে আপনার এখানে ছেড়ে দিয়ে যাই।

এক ফকিরকে গাছের নিচে বসে একটি বই পড়তে পড়তে কাঁদতে দেখে আরেক ফকির এসে জিজ্ঞেস করল—কাঁদছিস কেন? কোনো দুঃখের গল্প পড়ছিস?

সে তার হাতে ধরা ‘ঘরে বসে মোমবাতি তৈরি’ বইটি দেখিয়ে বলল—না রে, এটা পড়ছিলাম তখন হঠাত্ করেই মনে পড়ল আমার তো ঘরই নেই!