কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ১০

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুমরীয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ হামলা হয়। হামলায় গুরুতর আহত সহাদেব গাঙ্গুলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সহাদেব গাঙ্গুলীর ভাইয়ের ছেলে মানিক গাঙ্গুলী জানান, চন্দ শেখর বিশ্বাস চানের লোকজন রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার কাকার ঘর-দরজা ভাংচুর ও আমাদেরকে মারপিট করে। এ ব্যাপারে চন্দ শেখর বিশ্বাস চান জানান, ঘটনার সময় আমি পাশের গ্রাম চকপুকরিয়ায় দোল পূর্ণিমা অনুষ্ঠানে ছিলাম। ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই।