স্থলবন্দরসমূহ সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৩
জাতীয় রাজস্ব বোর্ডের ২৭ মার্চ জারিকৃত আদেশের পরিপ্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নির্বিঘ্নে রাখার স্বার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থলবন্দরসমূহ সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) খোলা থাকবে এবং বন্দরের কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।-তথ্য বিবরণী