বাংলাদেশের জনসংখ্যা
সিএম মিরাজুল ইসলাম
প্রভাষক,বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ এর গুরুত্বপূর্ণ MCQ এর উত্তরসহ আলোচনা করা হলো। তারপরও বলি বারবার রিডিং পড়বে অধ্যায়গুলো।
অধ্যায়-৫: বাংলাদেশের জনসংখ্যা।
১. মানুষের প্রধান মৌলিক চাহিদা কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২. বাংলাদেশে প্রতিবছর খাদ্য ঘাটতির পরিমাণ কত?
(ক) ২৫ লক্ষ মেট্রিক টন
(খ) ২০ লক্ষ মেট্রিক টন
গ) ২০ লক্ষ টন
ঘ) ২৫ লক্ষ টন।
৩. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কী?
ক) নিরক্ষরতা
খ) পুত্র সন্তান কামনা
গ) আবহাওয়া
ঘ) বেকারত্ব
৪. বাংলাদেশে খাদ্য ঘাটতির প্রধান কারণ কী?
ক) দ্রব্যমূল্য বৃদ্ধি
খ) কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি
গ) অতিরিক্ত জনসংখ্যা
ঘ) কৃষি জমির অভাব
৫. জাতিসংঘের তথ্যানুযায়ী বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা কত?
ক) ২০ লাখ খ) দশ লাখ
গ) ১৫ লাখ ঘ) ১২ লাখ
৬. মানুষের প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক. বস্ত্র খ. বাসস্থান
গ. শিক্ষা ঘ. খাদ্য
৭. বাংলাদেশে প্রতিবছর অতিরিক্ত কত বাসস্থান প্রয়োজন?
ক. ১ লাখ খ) ২ লাখ
গ) ৩ লাখ ঘ. ৪ লাখ
৮. বাংলাদেশের কতভাগের বেশি মানুষের অক্ষর জ্ঞান নেই?
ক. ৪০% খ. ৫০%
গ. ৬০% ঘ. ৭০%
৯. বাংলাদেশে কতজন লোকের জন্য মাত্র একজন ডাক্তার আছে?
ক. ৪০০ জন খ. ৪৫০০ জন
গ. ৪০৪৩ জন ঘ. ৪০৫০ জন।
১০. বাংলাদেশে প্রায় কতভাগ মানুষ চিকিত্সা সেবা থেকে বঞ্চিত?
ক. ৪৫%, খ. ৫০%
গ. ৫৫%, ঘ. ৬০%।
১১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১২. অর্থনৈতিক উন্নয়নের প্রথম উপাদান কোনটি?
ক. জনসম্পদ খ. মূলধন
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বিদেশি বিনিয়োগ
উত্তরপত্র ১—(গ) ৫টি , ২—(ঘ) ২৫ লক্ষ টন ৩—(ক) নিরক্ষতা
৪—(গ) অতিরিক্ত জনসংখ্যা
৫—(খ) দশ লাখ
৬—(ঘ) খাদ্য ৭—(গ) ৩ লাখ
৮—(খ) ৫০%
৯—(গ) ৪০৪৩ জন।
১০—((খ) ৫০% ১১—(খ) ৩টি
১২—(ক) জনসম্পদ
বিজ্ঞান
জান্নাতুল ফেরদৌস স্বর্ণা
সহকারি শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
শুভেচ্ছা রইল। বন্ধুরা আজ আমরা প্রাথমিক বিজ্ঞান বই এর (১-৫) অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা প্রাথমিক শিক্ষা সমাপনীতে যেহেতু তোমাদের নৈর্ব্যক্তিক অংশে ৪০ নম্বর এবং শূন্যস্থানে ১০ নম্বর আছে তাই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা ভালো করে জানা থাকলে এই বিষয়গুলোর উত্তরও লেখা যাবে। খুব মনোযোগ দিয়ে চর্চা করো। আর বেশি বেশি অধ্যায়গুলো রিডিং পড়ো।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। উদ্ভিদের পাতায় কি রয়েছে?
উ: সবুজ কণিকা
২। উদ্ভিদের সবুজ কণিকার নাম কি?
উ: ক্লোরোফিল।
৩। প্রাণী খাদ্যের জন্য কীসের উপর নির্ভরশীল?
উ: উদ্ভিদের।
৪। প্রাণী শ্বাসকার্যে কী গ্রহণ করে?
উ: অক্সিজেন।
৫। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন্ তিনটি উপাদান গুরুত্বপূর্ণ?
উ: মাটি, পানি ও বায়ু।
৬। উদ্ভিদ মরে গেলে কোথায় যায়?
উ: মাটিতে মিশে যায়।
৭। কিসের মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে?
উ: কীটপতঙ্গ, পাখি।
৮। শক্তির প্রধান উত্স কী?
উ: সূর্য।
৯। কিভাবে পরিবেশে খাদ্যশৃঙ্খল তৈরি হয়?
উ: ছোট প্রাণীকে বড় প্রাণী খাবার মাধ্যমে।
১৯। উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল কিভাবে?
উ: উদ্ভিদ কার্বনডাই অক্সাইড প্রাণী অক্সিজেন
বাংলা
রোমানা আফরোজ
শিক্ষক (বাংলা)
স্কলার্সহোম স্কুল এ্যান্ড কলেজ
পাঠানটুলা ক্যাম্পাস, সিলেট
যোগ্যতাভিত্তিক প্রশ্নের উপর তোমাদের প্রশ্ন হবে। সেজন্যে একটা পাঠ বুঝে পড়তে হবে। ‘সুন্দরবনের প্রাণী’ অধ্যায়টি যদি মনোযোগ দিয়ে পড়ে থাক তবে সবগুলো উত্তর দিতে পারবে। তারপরও যদি কোন প্রশ্নের উত্তর না বুঝে থাক তবে আমাদেরকে বলো অথবা চিঠি লিখো ফোন:০১৭১৪৭০৫৭২৭ অথবা ইমেইল:anushilon.ittefaq
[email protected] এই ঠিকানায়।
সুন্দরবনের প্রাণী
বহুনির্বাচনি প্রশ্ন (যোগ্যতাভিত্তিক):
১. বর্তমানে কোথায় হাতি দেখা যায়?
ক. পার্বত্য চট্টগ্রাম খ. সুন্দরবন
গ. ঢাকা ঘ. খুলনা
২. কত সালে সুন্দরবনে শেষ গণ্ডার দেখা গিয়েছিল?
ক. ১৭৮৫ খ. ১৮৮৫
গ. ১৯৮৫ ঘ. ১৯৯৫
৩. কে সুন্দরবনে শেষবারের মত গণ্ডার দেখেছিলেন?
ক. নলিনীভূষণ রায় খ. প্রফুল্লচন্দ্র রায়
গ. নবীনচন্দ্র রায় ঘ. নয়ন রায়
৪. কোন রাজা গণ্ডার শিকারে দক্ষ ছিলেন?
ক. রাজা প্রতাপ খ. রাজা প্রফুল্ল
গ. রাজা প্রতাপাদিত্য ঘ. রাজা আদিত্য
৫. কার আমলে সুন্দরবনে প্রচুর গণ্ডার দেখা যেত?
ক. ইংরেজ আমলে খ. মোঘল আমলে
গ. সেন আমলে ঘ. পাকিস্তান আমলে
৬. শকুন কী খায়?
ক. মানুষের খাবার খ. ক্ষতিকর আবর্জনা
গ. বৃক্ষলতা ঘ. পাখি
৭. সব দেশের অমূল্য সম্পদ কী?
ক. পশু-প্রাণী খ. মানুষ
গ. মাটি ঘ. গাছপালা
৮. শকুন মানুষের কী করে?
ক. অপকার খ. উপকার
গ. ক্ষতি ঘ. চিন্তিত
৯. প্রাণী, বৃক্ষলতা সবকিছু কিসের দান?
ক. মানুষের দান খ. পশুপাখির দান
গ. প্রকৃতির দান ঘ. কোন দান নয়
১০. বাংলাদেশে কোন বাঘ দেখা যায়?
ক. রয়েল বেঙ্গল টাইগার খ. চিতা বাঘ
গ. বন্য বাঘ ঘ. হিংস্র বাঘ
১১. গণ্ডারের বংশ কারা ধ্বংস করেছে?
ক. সাধারণ মানুষ
খ. ইংরেজ শাসক ও কর্মচারি
গ. বন্য মানুষ ঘ. বাঘ
১২. রয়েল বেঙ্গল ছাড়া সুন্দরবনে আর কী ধরনের বাঘ দেখা যেত?
ক. চিতা বাঘ খ. বন্য বাঘ
গ. হিংস্র বাঘ ঘ. ডোরা কাটা বাঘ
১৩. শকুন দেখতে কেমন?
ক. সুন্দর খ. খারাপ
গ. হিংস্র ঘ. ক্ষতিকর
১৪. প্রাণীরা পরিবেশের জন্য কী করে ?
ক. পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
গ. পরিবেশ নষ্ট করে।
খ. পরিবেশের ক্ষতি করে।
ঘ. পরিবেশ ধ্বংস করে।
১৫. শুদ্ধ বানান কোনটি?
ক. ক্যাঙ্গারু খ. সকুনগ. ধ্বংশ ঘ. শুন্দরবন
১৬. শুদ্ধ বানান কোনটি?
ক. অষ্ট্রেলিয়া খ. অস্ট্রেলিয়া
গ. টাইঘার ঘ. গন্ডার
১৭. শব্দগুলো দিয়ে তৈরি সঠিক বাক্য হলো— ক্যাঙ্গারু , পাওয়া , একমাত্র , অস্ট্রেলিয়ায়, যায়
ক. একমাত্র অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু পাওয়া যায়।
খ. অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু পাওয়া যায় একমাত্র।
গ. ক্যাঙ্গারু পাওয়া যায় একমাত্র অস্ট্রেলিয়ায়।
ঘ. একমাত্র ক্যাঙ্গারু পাওয়া যায় অস্ট্রেলিয়ায়।
১৮. শব্দগুলো দিয়ে তৈরি সঠিক বাক্য হলো—
জীবনের , সম্পদ , অমূল্য সুস্বাস্থ্যই,
ক. জীবনের অমূল্য সম্পদ সুস্বাস্থ্যই।
খ. সুস্বাস্থ্যই অমূল্য সম্পদ জীবনের
গ. সুস্বাস্থ্যই জীবনের অমূল্য সম্পদ।
ঘ. অমূল্য সম্পদ জীবনের সুস্বাস্থ্যই।
১৯. ‘ণ্ড’ যুক্তবর্ণটিতে আছে—
ক. ণ+ড খ. ন+ড
গ. ড+ন ঘ. ড+ণ
২০. ‘স্ট’ যুক্তবর্ণটিতে আছে—
ক. স+ট খ. ষ+ট
গ. ট+স ঘ. ট+ষ
