বাংলা প্রথমপত্র
আতাউর রহমান সায়েম
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
(জ্ঞান স্তর ও অনুধাবন স্তর)
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হলো। সমাধানের চেষ্টা করো।
অধ্যায়: বাংলা নববর্ষ
জ্ঞানস্তর:
১। বাংলা সনের প্রথম মানের নাম কী?
উত্তর: বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ।
২। কখন বাঙালিরা নববর্ষ উত্সব পালন করে?
উত্তর: পয়লা বৈশাখে বাঙালিরা নববর্ষ উত্সব পালন করে।
৩। পয়লা বৈশাখে বাঙালির কোন উত্সব হয়?
উত্তর: পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উত্সব হয়।
৪। কোনটি আমাদের প্রধান জাতীয় উত্সব?
উত্তর: বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উত্সব।
৫। পাকিস্তান আমলে কাদেরকে নববর্ষ উত্সব পালন করতে দেওয়া হয় নি?
উত্তর: পাকিস্তান আমলে পূর্ববাংলার বাঙালিদেরকে নববর্ষ উত্সব পালন করতে দেওয়া হয় নি।
৬। কত সাল থেকে রমনার পাকুড়মূলে ছায়ানট নববর্ষের উত্সব শুরু করে?
উত্তর: ১৯৬৭ সাল থেকে রমনার পাকুড়মূলে ছায়ানট নববর্ষের উত্সব শুরু করে।
৭। ছায়ানট ১৯৬৭ সাল থেকে কোথায় পাকুড়মূলে নববর্ষের উত্সব শুরু করে?
উত্তর: ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার পাকুড়মূলে নববর্ষের উত্সব শুরু করে।
৮। রাজধানী ঢাকার নববর্ষ উত্সবের দ্বিতীয় প্রধান আকর্ষণ কী?
উত্তর: রাজধানী ঢাকার নববর্ষ উত্সবের দ্বিতীয় প্রধান আকর্ষণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
৯। কিসের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায় নি?
উত্তর: বাংলা সনের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায় নি।
১০। অধিকাংশ ঐতিহাসিক ও পন্ডিতের মতে কে বাংলা সন চালু করেন?
উত্তর: অধিকাংশ ঐতিহাসিক ও পন্ডিতের মতে মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন।
১১। সম্রাট আকবর কোন কোন সনের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন?
উত্তর: সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন।
১২। সম্রাট আকবর কত হিজরিতে বাংলা সন চালু করেন?
উত্তর: সম্রাট আকবর ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করেন।
১৩। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনের সাথে সাথে নবাব ও জমিদাররা আর কী অনুষ্ঠান চালু করেন?
উত্তর: বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনের সাথে সাথে নবাব ও জমিদাররা পুণ্যাহ অনুষ্ঠান চালু করেন।
১৪। পুণ্যাহ অনুষ্ঠান পালন করার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: পুণ্যাহ অনুষ্ঠান পালন করার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়।
১৫। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্ অনুষ্ঠান কী ছিল?
উত্তর: পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্ অনুষ্ঠান ছিল হালখাতা।
১৬। হালখাতা অনুষ্ঠানটি কারা করতেন?
উত্তর: হালখাতা অনুষ্ঠানটি ব্যবসায়ীরা করতেন।
১৭। কী উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন?
উত্তর: হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন।
১৮। বাংলা নববর্ষের আর একটি প্রধান অনুষ্ঠান কী?
উত্তর: বাংলা নববর্ষের আর একটি প্রধান অনুষ্ঠান হল বৈশাখি মেলা।
১৯। চট্টগ্রামে প্রচলিত বলী খেলার প্রবর্তন কে করেন?
উত্তর: চট্টগ্রামে প্রচলিত বলী খেলার প্রবর্তন করেন আবদুল আজিজ নামের এক ব্যক্তি।
২০। কত সাল থেকে চট্টগ্রামের নানা স্থানে বলী খেলার প্রচলন রয়েছে?
উত্তর: ১৯০৭ সাল থেকে চট্টগ্রামের নানা স্থানে বলী খেলার প্রচলন রয়েছে।
অনুধাবনমূলক
১। বাঙালিরা নববর্ষ উত্সব বলতে কী বোঝ?
২। নববর্ষ উত্সব বাংলাদেশে এতটা গভীরভাবে উদ্যাপিত হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
৩। বাংলা সনের প্রবর্তন সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
৪। পুণ্যাহ বলতে কী বোঝ?
৫। হালখাতা কী? বুঝিয়ে বল।
৬। বৈশাখি মেলা বলতে কী বোঝ?
৭। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এখন এক দিনের বেশি লাগে না কেন? ব্যাখ্যা কর।
৮। বলী খেলা কী? ব্যাখ্যা কর।
৯। ‘আমানি হচ্ছে নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গালিক অনুষ্ঠন।’ ব্যাখ্যা কর।
১০। বৈসাবী উত্সব কাকে বলে? ব্যাখ্যা কর।
ইংরেজি দ্বিতীয়পত্র
মো: জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
A Village Doctor
Even in these days of modern science as well as medical science, most of our village people are deprived of adequate medical facilities. A village doctor is a person who contributes as lot in this respect. He is a private medical practitioner with shallow and improper subject knowledge in the rural areas of our country. He is often called a quack. He treats the diseases of village people. He is a permanent inhabitant in a rural area.
Most village doctors do not have any good schooling or academic background. He does not have proper or sufficient qualification in medical science. At first he works as a salesman in a drug store or works as an assistant of a qualified doctor. He reads some easy a short medical books. Thus he gathers some experience. He also masters the art of pushing injections, easy stitching, bandaging, etc. However, recently, there are also some village doctors who receive a short training in primary medical treatment.
Usually a village doctor sets up his dispensary either in his own house or in a room in a village market. His dispensary is generally poor in show. There are two or three old almirahs in which he preserves his medicines. He has a wooden chair to sit on and a table. There two ore three benches for the visitors and patients to sit on.
A village doctor holds a good or leading position in the society by virtue of his services. He has an easy access to everybody's house as he mixes with all rural people. He takes part in all leading social functions of the village people. Sometimes, he becomes a member or chairman of a union council. In fact, he works not only as a doctor but also as a counselor and a good friend of the villagers.
He is usually toiling, dutiful, sincere and peace loving. He spends busy hours all the day. He sits in his dispensary in the morning and evening and treats patients. He takes nominal fees. He does not take fees from very poor patients. Sometime, he does not take price of medicine from them. He occasionally goes out to threat the patients on private calls. He takes great care of his patients.
The method of his treatment is very simple. He has very small number of scientific apparatus like a stethoscope; a blood pressure machines some injection instruments, etc. He does not how to test blood. He just sees the external condition of a patient and gives him or her some medicines according to his knowledge.
In a poor country like Bangladesh, the importance of a village doctor can not be denied at all. The number of qualified doctors is very limited especially in our rural areas. Most of our rural people are ill-fed and ill-clad. They can not afford to pay fees of highly essential. He serves the villagers very carefully. He is kind to his poor patients. He does not mind giving them medicines on credit. He is very intimate with them. He has a god sense of responsibility.
A village doctor is not generally rich. He can no equip his dispensary chamber with good furniture. He has little stock of important medicines. So he cannot supply medicines to his serious patients. Sometimes he prescribes wrong medicines for want of his proper knowledge in medicines. It causes much troubles or even death to some patients.
No doubt, most village doctors do more good than evil. If there had been no village doctors in our county, obviously our death rate must have gone up. Their poor inadequate and superficial medial knowledge is certainly a great curse for both him and us. So, the government should take more effective steps to train the village doctors in our country with knowledge of modern medical science, treatment and medicines.
