উদ্দীপনা সংবাদ

জগদীশপুর জে সি উচ্চ বিদ্যালয়ে সৈয়দ আশরাফুল শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ১৭:৫২
মাধবপুর উপজেলার জগদীশপুর জে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ জন মেধাবী ছাত্র ছাত্রীকে আলহাজ্ব সৈয়দ আশরাফুল হোসাইন শিক্ষা কল্যাণ ট্রাস্ট থেকে সম্প্রতি মেধা বৃত্তি প্রদান করা হয়েছে । এ উপলক্ষে জগদীশপুর বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম অন্যান্যদের মাঝে জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সৈয়দ মূর্দেকুল হোসাইন বক্তব্য রাখেন । এ সময় আলহাজ সৈয়দ আশরাফুল হোসাইনের ছেলে সৈয়দ ইমরুল হোসাইন রাসেল সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । তারা মনে করেন ছাত্রছাত্রীদের মেধা-মনন ও সৃজনশীলতা বিকাশে এ বৃত্তি প্রদান ছাত্রছাত্রীদের মাঝে একটি উদ্দীপক হিসেবে কাজ করবে।