ওয়েবে শিক্ষাবৃত্তির তথ্য

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ১৮:৩৫
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দুই শতাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও সংস্থার সহস্রাধিক শিক্ষাবৃত্তির তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল এডু আইকন ডট কম (www.eduicon.com) ওয়েবসাইটে। এখান থেকে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কেউ তার উপযোগী শিক্ষাবৃত্তির খোঁজ পেতে পারেন। এখানে বিভিন্ন সরকারি বা বেসরকারি শিক্ষাবৃত্তির তথ্য নিয়মিত আপডেট করা হয়। এ ছাড়া এখানে দেশি-বিদেশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভিসা ও উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যও পাওয়া যায়।