বিনোদন ডেস্ক
হঠাত্ করে অসুস্থ হয়ে পড়েরন বলিউড তারকা অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের জলসায় রবিবার আসা হয়নি তার। চিরচেনা রুটিনে বাঁধা পড়লো সেদিন। শারীরিক অসুস্থতার কারণে এই নিয়ম ভাঙতে বাধ্য হয়েছেন তিনি। অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন অমিতাভ।
অমিতাভ রবিবার দুপুরেই অনুরাগীদের উদ্দেশে টুইট করেন, ‘জলসার গেটে আজ বিকেলে দেখা করতে পারছি না।’ ব্যথায় কাবু অমিতাভ বিশ্রাম প্রয়োজন। তার অসুস্থতার খবরে বেশ উদ্বিগ্ন ভক্তরা। প্রিয় অভিনেতা কেমন আছেন জানার জন্য সবাই অপেক্ষায় আছেন কিন্তু অমিতাভ নিজে এখনও পর্যন্ত কিছু জানাননি।
