ওষুধ শিল্প সমিতি

সালমান এফ রহমান সভাপতি ও মুক্তাদির মহাসচিব পুনঃনির্বাচিত

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৪০
শনিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভায় ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ সালের জন্য সভাপতি ও মহাসচিব পদে যথাক্রমে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির পুন: নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য কর্মকর্তাগণ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি, জেনারেল ফার্মার এমডি ডা: মোমেনুল হক, সহ-সভাপতি মেডিমেট ফার্মার এমডি খন্দকার তারিকুল ইসলাম, ট্রেজারার পদে রেনেটার এমডি সৈয়দ এস কায়সার কবীর। নির্বাচিত সদস্যগণ হচ্ছেন স্কয়ার ফার্মার এমডি তপন চৌধুরী, পপুলার ফার্মার এমডি ডা: মোস্তাফিজুর রহমান, ইউনিহেলথ-এর এমডি এম মোসাদ্দেক হোসেন, পিপলস ফার্মার এমডি এম এম রহমান খান, বিকন ফার্মার এমডি মোঃ এবাদুল করিম, এসিআই ফার্মার সিইও মহিবুজ্জামান, বায়োফার্মার এমডি ডা: মো: আনোয়ারুল আজিম, নুভিস্তা ফার্মার এমডি আকতার মতিন চৌধুরী, জেএমআই সিরিঞ্জের এমডি মো: আব্দুর রাজ্জাক, গ্লাক্সোস্মিথক্লাইন-এর এমডি মো: আজিজুল হক, ইডিসিএল-এর এমডি ডা: এম বদরুল হুদা, টেকনো ড্রাগ-এর এমডি শাহ জালাল উদ্দিন আহমদ, এস্ট্রাবায়োফার্মার এমডি মো: জিয়াউল হক, ভ্যারিটাস ফার্মার এমডি প্রফেসর ডা: হাবিবে মিল্লাত, জিসকা ফার্মার এমডি আমিনুল ইসলাম খান ও এমিকোর এমডি মজিবুল ইসলাম প্রমুখ। এছাড়া সমিতির পাঁচ উপদেষ্টা হচ্ছেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান এমপি, হার্ডসনের এমডি এসএম শাফিউজ্জামান, একমির এমডি মিজানুর রহমান সিনহা, ইবনে সিনার এমডি এন এম এ জাহের ও গ্লোব ফার্মার এমডি হারুন অর রশীদ।